বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে সাংবাদিকে প্রবীর মোহন্ত বল্টুর পেতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে শুভ চন্দ্র (৩২), শ্যামল চন্দ্র দাস (৬০) ও জ্যোতিকা রানী (৬৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারী রবিবার বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক প্রবীর মোহন্ত বল্টু।
জানা যায়, পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার মৃত গৌর চন্দ্র দাসের ছেলে দৈনিক বাংলা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি প্রবীর মোহন্ত বল্টুর সাথে মৃত শুবল চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস শোভন, মাখন লাল দাসের ছেলে শ্যমল চন্দ্র দ্সা ও মৃত শুবল চন্দ্র দাসের স্ত্রী জ্যোতিকা রানী দাসের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় এলকার গন্যমান্য ব্যাক্তিরা বহুবার শালিশ করেছেন কিন্তু তাহারা শালিশ মানেন না। পরবর্তীতে ভুক্তভোগী প্রবীর মোহন্তর পিতা বিগত ২০২০ সালে বগুড়ার জেলা যুগ্ম জজ ১ম আদালতে একটি মামলা দায়ের করেন(১৫৬/২০২০)। উক্ত মামলায় জমির উপর ¯িহতিবস্তা জারি করেন জেলা জজ আদালত। আদালতের সেই আদেশ অমান্য করে গত ৮ ফেব্রুয়ারী রবিবার জোরপুর্বক বিবাদমান জায়গায় ঘর নির্মাণ শুরু করে প্রতিপক্ষরা। প্রবীর মোহন্ত বল্টু কাজে বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগালি কওে এবং প্রান নাশের হুমকী দেয়। তার চিৎকাওে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে নির্মাণ কাজ বন্ধ রাখতে প্রবীর মোহন্ত বল্টু বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
