এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে প্রতি মাসে মাসে প্রতিটি পরিবারের মা তারা আড়াই হাজার টাকা করে পাবেন। আমরা কৃষকের কথা চিন্তা করে কৃষি কার্ড করেছি। সেই কার্ড দিয়ে প্রতিটি কৃষক শর্ত ও জামানত ছাড়া সুদমুক্ত কৃষি ঋণ নিতে পারবেন। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মহকুফ করে দেওয়া হবে। বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তাদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ আমরা পরিশোধ করে দিব। আমাকে সেবা করার সুযোগ দিলে আমি বিরল ও বোচাগঞ্জে কোন দূর্নীতি হতে দিব না। কোন চাঁদাবাজী হতে দিব না। কোন চাঁদবাজ যদি আমাদের দলেরও হয় তাকে আমরা বিএনপি’তে স্থান দিব না। কোন রকম মাদকের ব্যবসা হতে দিব না। আমরা মাদক ব্যবসা বন্ধ করে যুব সমাজকে রক্ষ করবো। কারণ এই যুবকরাই আগামী দিনের ভবিষৎ। আমি চাই আমার এলাকার মানুষ ভাল থাকুক। আমরা যেন প্রতিটি ধমের্র মানুষ সম্প্রতির বন্ধনে আবদ্ধ থাকি। আমি যদি এ আসনের প্রতিনিধি নির্বাচিত হতে পারি, তাহলে প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবো। কেউ কারও ধর্মে বাঁধা দিতে পারবে না। আমাদের যে বিরল ও বোচাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। আমি দুই উপজেলাতেই চিকিৎসা সেবা নিশ্চিত করবো। যাতে করে স্বল্প আয়ের মানুষরা সহজে চিকিৎসা সেবা নিতে পারে।
সোমবার বিকালে বিরল শহীদ মিনার চত্বরে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালোনায় জনসভায় বক্তব্য রাখেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্র দলের সদস্য এড. আব্দুল আজিজ, উপজলো বিএনপি’র উপদেষ্টা মিজানুর রহমান মিজান, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, দিনাজপুর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সাবেক ছাত্র নেতা আরমান আলী, ইয়াচিন আলী চৌধুরী, সাবেক ইউপি সদস্য রাজা দশরত, আল-জমি ঈয়াতুল ইসলামীর সভাপতি মুফতি ফয়সাল রশেদী, বিরল পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা ও সাধারন সম্পাদক নুর জামাল হোসেন (সোনাহার)। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
