ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“আমরা একটি পরিবর্তন ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি” মাসুদ সাঈদী

Mahamudul Hasan Babu
February 9, 2026 4:21 pm
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা একটি পরিবর্তন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে স্বপ্ন পূরণ হতে পারে আমাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১২ ই ফেব্রুয়ারি।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুর নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত জোটের নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

সাঈদী পুত্র বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল স্বাধীনতার ৫৪ বছরে তার বাস্তবায়ন হয়নি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে প্রত্যেকবার জনগণ আশা করে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে কিন্তু জনগণ তাদের কাঙ্খিত দেশ পাইনি।

মাসুদ সাঈদী বলেন, জনগণকে মূল্যায়ন করা হয়নি বরং আমরা দেখেছি গত ৫৪ বছরে যে দল বা যারা ক্ষমতায় এসেছে তারা তাদের কপালের ও পকেটের উন্নয়ন ঠিকই ঘটিয়েছে। বরং আমরা দেখেছি দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে তারা কাজও করেনি। কোন কোন দল পাঁচ বছর দশ বছর ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকেছে আমাদের উন্নয়নের গল্প শুনিয়েছেন। সেই স্বপ্ন ছিল শুধুই বলার মত বলার কথা বাস্তবে কিছুই হয়নি।

এসময় সাঈদী পুত্র দাঁড়িপাল্লা ভোট যেয়ে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করা অঙ্গীকার করে বলেন, আমার পিতা যেমন উন্নয়ন মূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন আমিও তেমন করবো আল্লাহ যদি আমাকে আপনাদের খেদম হিসেবে কবুল করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।