ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ধানের শীষের বিশাল জনসভা

Mahamudul Hasan Babu
February 9, 2026 4:28 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)এর সভাপতিত্বে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল ও বিএনপি নেতা মতিয়র রহমানের সঞ্চলানায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ মার্কা প্রার্থীর ছোট ভাই ব্যারিষ্টার নওফেল জমির, পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, অ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপি’র নেতা ইউনুস শেখ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাাজ্ব কুদরত-ই-খুদা, বিএনপি নেতা আব্দুস সামাদ আজাদ, আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি’র অন্যতম নেতা মোঃ তৌহিদুল ইসলাম, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, জনাব তারেক রহমান আমাদের যেই নকশা দিয়েছেন আগামীতে তিনি যদি প্রধানমন্ত্রী হন ইনশাআল্লাহ এই দেশ আরো ২৫ বছর সামনে এগিয়ে যাবে। আমরা বিশ^াস করি তারেক রহমান তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ আর পিছনে তাকাতে হবে না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আমি বিশ^াস করি পঞ্চগড়ের মানুষ ১৯৭৯ সালে, ১৯৯১ সালে, ১৯৯৬ সালে এবং ২০০১ সালে বার বার ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে যেভাবে বিজয়ী করেছেন এবারো ঠিক সেভাবেই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবেন। সভায় আরো বক্তব্য রাখেন আলোয়াখোয়া ইউনিয়নের পঙ্কজ কুমার রায় (ডাবলু) সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।