ঢাকাWednesday , 11 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সরকারি কোয়াটার দখলে নিলেন বিএনপি নেতা, গাছ কেটে উজাড় 

Mahamudul Hasan Babu
February 11, 2026 4:50 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের পানি উন্নয়ন বোর্ডের সরকারি কোয়াটার দখলে নিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন আলম৷ বানাচ্ছেন সময় কাটানোর জন্য অবকাশ কেন্দ্র। আশপাশের সব গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, চলছে সরকারি কোয়াটার সংস্কারের কাজ। করা হচ্ছে আবাসিক রুমের আলোকে অবকাশ কেন্দ্র। অনুমতি আর টেন্ডার ছাড়াই কেটে ফেলা হচ্ছে বড় বড় গাছ৷
কোয়াটার বরাদ্দ আর গাছ কাটা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, কোয়াটার সংস্কারের যাবতীয় কাজ করছেন স্থানীয় বিএনপি নেতা আল মামুন আলম৷
এ বিষয়ে জানতে চাইলে আল মামুন আলম বলেন, কোয়াটার বরাদ্দ ইউনূস ভাই পেয়েছেন। তার কাছে আমি মৌখিক ভাবে নিয়েছি। ভোটের পর অনুমোদন নেব। তার আগে গাছ কাটা আর কোয়াটারের কাজ করা ঠিক হয়নি৷ এটা আমার ভুল হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, আমরা গাছ কাটার অনুমোদন দেয়নি৷ আর ঘর দখল ও সংস্কারেরও অনুমতি দেয়নি৷ কাটা গাছগুলো জব্দ করা হয়েছে৷ পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷