মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি :মাগুরায় বুধবার সকালে থেকেই মাগুরা ৪ টি উপজেলা পরিষদ কার্যালয় থেকে জেলার ২টি সংসদীয় আসনের ভোট গ্রহণের ব্যালট, ব্যালট বক্সসহ বিভিন্ন সমগ্রী পাঠানো হয়েছে।
জেলায় এবার মাগুরার ২টি আসনে ভোট কেন্দ্র ৩০১। মাগুরা- ১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭৭৬জন। মাগুরা-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন।
জেলায় ২টি আসনে ২৫৩টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে বিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মাগুরা- ১ আসনে বিএনপি জামায়াতসহ মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। মাগুরা- ২ আসনে বিএনপি জামায়াতসহ মোট প্রার্থীর সংখ্যা ৪ জন।
নিরাপত্তা ব্যবস্থার জন্যে দুইটি আসনে কর্মকর্তাসহ ৬৭৬ জন সেনা সদস্য, ৮০ জন বিজিবি,২৮জন র্যাব সদস্য, ৮০ জন বিজিবি স্ট্রাইকিং ফোর্স, ১ হাজার ৮৭ জন পুলিশ সদস্য,১৬ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট, ৭জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। প্রিজাইডিং কর্মকর্তারা শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের আশা ব্যক্ত করেছে।
