ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে

Mahamudul Hasan Babu
February 12, 2026 11:24 am
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট: লালমনিরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে লালমনিরহাট জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনটি সংসদীয় আসনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
তিনটি সংসদীয় আসনের আওতায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় মোট ৩৮৬টি ভোটকেন্দ্রে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৭৪ হাজার ৭৪ জন, নারী ভোটার ৫ লাখ ৭০ হাজার ৪১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।