ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বিজিবি কর্তৃক ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার।

Mahamudul Hasan Babu
February 12, 2026 11:22 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের বিরলে বিশেষ অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ৩২৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর গ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৮ হাজার ৪০০ টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।