আব্দুল্লাহিল শাহীন, (রংপুর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৬১ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৩০ ভোট। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান তারা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৩১৪ ভোট।
১২ ফেব্রুয়ারি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।
