ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী প্রার্থীরা বিজয়ী

Mahamudul Hasan Babu
February 13, 2026 2:12 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী তাজ উদ্দীন আহমেদ খান ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট।

অপরদিকে, মেহেরপুর-২ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট।

মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা ঘোষণা করেন।