মো.মেহেদী হাসান ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি: পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ভোটের ফলাফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান জাফির তুহিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতেই তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ আবেদন করেন।
এর আগে বৃহস্পতিবার আসনের ১৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। পোস্টাল ব্যালটসহ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৯। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা।
