ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসনে ৫ম বারের মতো বিজয়ী গোলাম মোহাম্মদ সিরাজ

Mahamudul Hasan Babu
February 13, 2026 2:13 pm
Link Copied!

বাদশা আলম : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিশাল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই আসন থেকে দলটির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ২,৪৭,৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই জয়ের মাধ্যমে তিনি এই আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। ইতোপূর্বে তিনি ১৯৯১, ১৯৯৬ (দুইবার) ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন, এছাড়া ২০১৯ সালের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকেও তিনি বিজয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১,৪২,৪৭০ ভোট।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ‘ছাতা’ প্রতীকে ১১২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীকে ৫৫৪০ ভোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস ‘কাস্তে’ প্রতীকে ১৭৭৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,০৫,৩৪৬ (১ লক্ষ ৫ হাজার ৩৪৬) ভোট বেশি পেয়েছেন ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার এই জয়ে শেরপুর ও ধুনট উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।