ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র চাপা থাকলে, উগ্রবাদীদের উত্থান ঘটে- জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল  যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের নিয়ে সরকার গঠন করব-মির্জা ফখরুল

Mahamudul Hasan Babu
February 13, 2026 2:17 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে৷ তারা মাথা চাড়া দিয়ে ওঠে৷ দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি৷
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারন বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে৷ এটাই তার সবচেয়ে বড় শক্তি৷ বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে৷
মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি৷ ফ্যাস্টিটদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।