ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় নির্বাচনের পরের দিন যুবদল নেতাসহ আহত ১০ সমঝোতা বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষ

Mahamudul Hasan Babu
February 13, 2026 4:10 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন একই ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ।
সমঝোতার বৈঠক ঘিরে রক্তাক্ত হয়ে উঠেছে বাগেরহাটের শরণখোলা। নির্বাচন শেষ হলেও উপজেলাজুড়ে উত্তেজনা কমেনি। নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী বিরোধের জেরে সোনাতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সোনাতলায় একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে বিরোধ মেটাতে উভয় পক্ষ সমঝোতা বৈঠকে বসে। তবে বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা হালিম খান, রুল হক ফরাজী, ফুলসোনা বেগম, ইব্রাহিম বেপারী, মাসুম ফরাজী, সুমন ফরাজী, কবির ফরাজী, রুবেল খান, রিয়াদুল ফরাজী ও জসিম ঘরামী।

আহতদের মধ্যে দুজনকে খুলনায় অবস্থিত খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অন্যরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
এ ঘটনা শুনে বাগেরহাট-৪ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের সদ্য পরাজিত প্রার্থী বাবু সোমনাথ দে শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্মানিত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত দলীয় নেতৃবৃন্দকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এবং আহত দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।