ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ফলাফল জালিয়াতির অভিযোগে বিএনপি প্রার্থী’র বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ॥ পূণঃ গনণার দাবিতে অভিযোগ

Mahamudul Hasan Babu
February 13, 2026 5:14 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃশুক্রবার রাত ৯ টায় সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপর-৬ পীরগঞ্জ আসনের ৪০টি ভোট কেন্দ্রের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভোট পূণঃ গণনাসহ ফলাফল স্থগিতের জন্য লিখিত আবেদন করেছেন তিনি। পরে তিনি পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট প্রদানের সময় অনিয়ম করে ভোটারদের জন্য ব্যালটে নির্ধারিত সিল না দিয়ে ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিতরা কৌশলে ভ্টোারদের হাতে গোল সিল সরবরাহ দেয়। ওই গোল সিল দিয়ে প্রার্থীদের নির্ধারিত প্রতিকে ভোট প্রদান করেন। পরে ফলাফল ঘোষনার সময় গোল সিল দেয়া ব্যালটগুলো উদ্দেশ্যমুলক বাতিল করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা এ ঘটনা ঘটান। এভাবে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে কৌশলে ধানের শীষ প্রতীককে পরাজিত কওে দেয়া হয়। গোল সিল সাধারনত ভোট গ্রহনকারী কর্মকর্তারা ব্যবহার করে থাকেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছি। এ সময় আরো বলেন, প্রায় ৪০টি ভোট কেন্দ্রে ফলাফল প্রদান না করে প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা সবকিছু গুটিয়ে নিয়ে চলে আসেন। এ সময় হাজার হাজার সমর্থক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে ও ফলাফল বাতিল সহ পুন: গননার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।