ঢাকাSaturday , 14 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী-১ আসনে পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

Mahamudul Hasan Babu
February 14, 2026 9:32 am
Link Copied!

রওশন আলম,ডোমার (নীলফামারী) সংবাদদাতা:- সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নিজের পরাজয় মেনে নিয়ে বিজয়ী জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।গতকাল শুক্রবার( ১৩ফেব্রুয়ারী) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন,বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমীরকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি তার নিজ দল এবং জোটের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।
তিনি আরও বলেন, হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।এসময় ডোমার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।