ঢাকাMonday , 16 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ক্লিনিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও হামলা

Mahamudul Hasan Babu
February 16, 2026 2:58 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় অবস্থিত মেহেরপুর ক্লিনিকে নাসিমা খাতুন (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে নাজমুল অভিযোগ করেন, তার মাকে জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্লিনিকে এসে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা ক্লিনিকের অপারেশন থিয়েটার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ক্লিনিকের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভির ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।