এস এ ডিউক ভূইয়া ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সি বাড়িতে।নিহতরা হলেন- প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২)ছেলে মো. হোসাইন (০৪) ও বাতিজা মো.জোবায়ের (০৫), পিতা-আব্দুস সাত্তার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারী রাত ৯ হতে গতকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী সকাল ৯ টার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা বিল্ডিংয়ে প্রবেশ করে তিনজনকে গলাকেটে হত্যা করে তিনটি রুমে রেখে গেছে। এদিকে মা ছেলেসহ তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছেন এবং আশপাশের কয়েক গ্রামের শত শত উৎসুক নারী-পুরুষ নিহতের বাড়িতে গিয়ে ভিড় করছেন। এসময় নারী- পুরুষের কান্নায় পুরো মনিপুর গ্রামের আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে এবং পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
তবে কি কারণে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটতে পারে কেউ বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন হয়তো ডাকাত দল এসেছিল চিনে ফেলায় হত্যা করেছে অথবা পরকিয়ার জেরে বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী বলেন,হোমনার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর (জয়নুন্দিন মুন্সির বাড়ী) সাকিনস্থ গত১৬ ফেব্রুয়ারী রাত ৯ ঘটিকা হইতে গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকার মধ্যে যেকোন সময় প্রবাসী জহিরুল ইসলাম এর বিল্ডিং ঘরে থাকা স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), ছেলে মো. হোসাইন (০৪) ও ভাতিজা মো. জোবায়ের (০৫), পিতা-আব্দুস সাত্তার, কে বা কাহারা অজ্ঞাত ব্যক্তিরা গলা কেটে হত্যা করে বসত ঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যায়। খবর পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপস্থিত হয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
