ঢাকাTuesday , 17 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 17, 2026 3:06 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলার বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ী সমিতির সভাপতিগণ।

সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বাজারে অস্থিতিশীলতা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

একই দিনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের নিকট মানসম্মত সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত সভা, জেলা এনজিও সমন্বয় সভা এবং টিসিবি’র জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সকল সভায় জেলা প্রশাসনের সার্বিক তদারকি ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।