ঢাকাWednesday , 18 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 18, 2026 4:12 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা ও গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান, বিজিবি প্রতিনিধি ও র‌্যাব-১১ গাংনী ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।