ঢাকাWednesday , 18 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় অষ্টমনীষা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Mahamudul Hasan Babu
February 18, 2026 4:08 pm
Link Copied!

মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা এলাকায় অবস্থিত অষ্টমনীষা উচ্চ বিদ্যালয়-এ আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে “বিদায় ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সম্মাননা ও সফলতা কামনায় এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক দশম শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার আলী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আগামী শিক্ষাজীবনে উৎসাহ ও প্রেরণা যোগাবে।