ঢাকাWednesday , 18 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ডলফিন ইলেকট্রনিক্স-এর শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
February 18, 2026 4:07 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুরে আধুনিক ইলেকট্রনিক পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে ‘ডলফিন ইলেকট্রনিক্স’ নামের একটি নতুন সেবামূলক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মহম্মদপুর বাজারের প্রধান সড়কের পাশে নিউ মার্কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধর মোঃ ফারুক সরদার ফিতা কেটে ডলফিন ইলেকট্রনিক্সের কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ফয়সাল মাহমুদ, প্রেসক্লাব মহম্মদপুর-এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে,,
ডলফিন ইলেকট্রনিক্সের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন মানসম্মত ইলেকট্রনিক পণ্য ও নির্ভরযোগ্য সেবা সহজেই পাবেন। এতে এলাকার মানুষের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও সুবিধা সৃষ্টি হবে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহম্মদপুর বাজারে আধুনিক ইলেকট্রনিক সেবার নতুন দিগন্তের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।