আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুিষ্ঠত হয়েছে।আজ বুধবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে প্রস্তুতি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা ও গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
