ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 20, 2026 11:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : আবু সালমান লক্ষ্মীপুরের রামগতিতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগতি পৌরসভা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে আলেকজান্ডার কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম এবং ছাত্র শিবির সভাপতি মোঃ জুয়েল হোসেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং নৈতিকতা, আত্মসংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।