মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শরণখোলা থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়া সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরী শুরু করে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান তার বক্তব্য বলেন বাংলা ভাষা আমার মায়ের ভাষা এ ভাষার ঐতিহ্য ধরে রাখা আমাদের কর্তব্য।
