ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
February 21, 2026 4:02 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ।

গাংনী উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভ’ূমি) নাবিদ হোসেন,গাংনী থানার পক্ষে ওসি উত্তম কুমার দাস প্রমুখ।
সকাল ১০ টার সময় বিএনপির পক্ষে মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে।
পরে আজ শনিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে শহীদ দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন,অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় এসময় ২১ এর তাৎপর্য তুলে ধরে ব্ক্তব্য উপস্থাপন করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, গাংনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আব্দুল হক,এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম , সন্ধানী স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী নওরীন জাহান প্রমুখ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প ব্াস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছড়া,রচনা , আবুত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা শেষে শহিদ ভাষা শহিদসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।