এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিশেষ মুনাজাত, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরল ইউনিট কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, প্রেস ক্লাব, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জিয়া পরিষদ, দলিল লেখক সমিতি, হকার্স কল্যাণ ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
প্রথমে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর একে একে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জিমরান মোহাম্মদ সায়েক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এ্যাডভোকেট আব্দুল আজিজ, বিরল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান হোসেন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আরমান হোসেন বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুর রহমান মাহিদ,সদস্য সচিব আল সিহাব, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম। শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা কওে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার লিটন।
সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
দিবসদি উপলক্ষে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
