সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী,: ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মানবাধিকার কমিশনের উপজেলা শাখারর সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী।
শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে “ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ” নামে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুস সালাম সিদ্দিক।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক হাফেজ খাইরুল ইসলাম মুন্সী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম ‘ধনবাড়ী নিউজ https://www.facebook.com/share/1DVkX3KDoQ/?mibextid=wwXIfr ও আমাদের ধনবাড়ী সংবাদ’ https://www.facebook.com/share/17QKLte8tL/?mibextid=wwXIfr নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আমার সম্মান নষ্ট করার জন্য AI দিয়ে ছবি তৈরি করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা। বিষয়টি আমার নজরে আসলে দ্রুত ধনবাড়ী থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি, যার জিডি নং৮৮৩”। আমি এর তীব্র নিন্দা জানাই। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন। তিনি আরও বলেন, ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুস সালাম সিদ্দিক ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
