ঢাকাSunday , 22 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল সদর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য

Mahamudul Hasan Babu
February 22, 2026 1:21 pm
Link Copied!

মোঃতানজির হোসেন, নড়াইল।নড়াইল সদর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু

রবিবার বেলা ১০ ঘটিকায় নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্ন করার মধ‍্যে দিয়ে এই কাজ উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুরুতেই আতাউর রহমান বাচ্চু নিজ হাতে ঝাড়ু নিয়ে এই কার্যক্রম শুরু করে।।

এই সময় আরো উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবদুল গফফার সহ সদর হাসপাতাল নড়াইলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং জামায়াত ইসলামী নড়াইলের নেতা হেমায়েত হোসেন হিমু, ড. খান আব্দুস সোবহান সহ আরো অনেকে।

এই সময় নড়াইল ২ আসনের সংসদ সদস‍্য আতাউর রহমান বাচ্চু বলেন ক্লিন নড়াইল গড়ার প্রত‍্যয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের নির্দেশনায় আমরা আজ নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি।