ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

Mahamudul Hasan Babu
February 23, 2026 5:19 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : আবু সালমান রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর সেতু সংলগ্ন ভুলুয়া নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, শুষ্ক মৌসুমে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ভুলুয়া নদী থেকে ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। ওই মাটি অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হতো।
মাটি কাটার অভিযোগে রবিবার তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের পরাধীন পাশা, চরহাসান হোসেন গ্রামের আবদুল আহাদ এবং একই এলাকার মো. রাকিব।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।