ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান/৩০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
February 23, 2026 3:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ও কোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফল, সেমাই ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে বাজারজাত করার অপরাধে সদর উপজেলার গোভীপুর এলাকার মোঃ মাসুম পারভেজের ডিলার পয়েন্ট ‘মা এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি টিম।