ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Mahamudul Hasan Babu
February 23, 2026 3:54 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জামান নগর উদ্যানে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং ইউএনও রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। বিউগলে করুণ সুর বাজানো হয়, যা উপস্থিত সকলকে শোকাভিভূত করে।

এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার রাতে মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
এর আগে রবিবার রাতে মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।