ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়িদের ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
February 23, 2026 3:55 pm
Link Copied!

আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ(রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলায় রমজান উপলক্ষে তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৬ ব্যবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড করা হয়।
এছাড়া গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ সংগ্রহ ছাড়া গরু জবাই করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
উক্ত দুই আইনে মোট ১৬টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোনাব্বর হোসেন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।