ঢাকাTuesday , 24 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর শুভেচ্ছা ও মতবিনিময়সভা হিন্দুরা একটি নিদিষ্ট দলের ভোটব্যাংক নয়, এ রাজনীতি মিথ্যা প্রমাণিত হয়েছে- এমপি সিরাজ

Mahamudul Hasan Babu
February 24, 2026 1:05 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর বগুড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বগুড়ার শেরপুর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রীগীতা ও চণ্ডী পাঠ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ জিএম সিরাজ বলেন, আগে একটি ধারণা ছিল, হিন্দুরা একটি বিশেষ দলের ভোটব্যাংক। এই নির্বাচন সেই ধারণা মিথ্যা প্রমাণিত করে ভালোবাসার বিজয় হয়েছে। “১২ ফেব্রুয়ারির নির্বাচন মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থীভাবে দেশ পরিচালনার কারণেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই মুক্তিযুদ্ধ আমাদের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, “সংস্কার প্রস্তাবনায় বিএনপির কিছু আপত্তি ছিল। সরকার সেগুলো উপেক্ষা করে গণভোটের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধান কতটুকু সংশোধন হবে, তা সংসদেই আলোচনা করে নির্ধারণ করা হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা মণ্ডপ কমিটি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শেরপুর সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি প্রকাশ সরকার, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, বগুড়া জেলা হিন্দু মহাজোটের সহসভাপতি আশীষ চন্দ্র সরকার, ব্যবসায়ী পীযূষ চক্রবর্তী, ডা. অরুণাংশু মণ্ডল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সী, ডা. অপু বসাক, ডা. তন্ময় বর্মন, গোবিন্দ কাঙ্গাল ভক্ত কমিটির সভাপতি রঞ্জিত কৈরি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটির শুভ অধিকারী, ধুনট উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সাহা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী ঘোষ, অশোক কুমার কুন্ডু, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, নিমাই ঘোষ, গোবিন্দ বাগচী, চন্দন কুমার দাস রিংকু প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ। এ সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।