ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রত্যাশী গাংনীর মেয়ে আসমাতারা

Mahamudul Hasan Babu
February 25, 2026 4:24 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: আসমা তারা ! একটি আদর্শিক নারীর নাম। একটি প্রতিবাদী কন্ঠস্বর, একজন নিবেদিতপ্রান সমাজ কর্মী-রাজনীতিবিদের নাম। আসমা একজন বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী। ছোটবেলা থেকেই আসমা তারা সত্যবাদী, ন্যায়নিষ্ঠাবান , সৎচরিত্রের অধিকারী। তিনি ন্যায় প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজ সেবক। সমাজের পিছিয়ে পড়া জন গোষ্ঠীকে বিশেস করে নারী জাতির অধিকার ও সম্মান , মর্যাদা ও শিক্ষা এবং আর্থিকভাবে এগিয়ে যেতে দিনরাত পরিশ্রম করে আসছেন। সে কারনে ছোটবেলা অর্থ্যাৎ ৯ম শ্রেণিতে লেখাপড়ার সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন। কিভাবে মানুষের পাশে থেকে সেবা করা যায়।
২০০৩ সাল থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১১ সালে তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত হন। এমনিভাবে তিনি ৩ বার পরিষদের মহিলা সদস্যা হিসাবে নির্বাচিত হয়ে জনগনের সেবা দানের সুযোগ পান।
রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও পরবর্তীতে সভানেত্রী হিসেবে মনোনীত হয়ে রাজনৈতিক সফলতা অর্জন করেন। এমনি করে তিনি জেলা জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। বর্তমানে তিনি সাহারবাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত/ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে শারীরিকভাবে লা্িঞ্ছত ও নির্যাতন করে তার নামে ৪ টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও মানহানি করা হয়েছে। সেই মামলা আজও চলমান।
গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের অন্তর্গত ভোমরদহ গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক আবুবক্কর সিদ্দিকের কন্যা আসমাতারা । বর্তমানে তার বয়স ৪৫ বছর। ৬ ভাইবোনের মধ্যে আসমাতারা তৃতীয় সন্তান। শিক্ষাগত যোগ্যতায় তিনি ডিগ্রী পাস করে মাষ্টাসে অধ্যয়নরত।
তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও সুপারিশ প্রত্যাশা করছেন। তিনি নির্বাচিত হলে ্ এতদঞ্চলের নানাবিধ সমস্যা নিরসনে কাজ করবেন বলে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।