ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যথাসময়ে স্থানীয় নির্বাচন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:21 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি৷
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে আমি সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি৷ দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য যে, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন আনুষ্ঠানিক কার্যক্রম।
এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।