ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:23 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে স্ত্রী জাহানারা খাতুনকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল হকের যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল হক জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ই নভেম্বর রাতে জাহানারা খাতুন স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। পরে তার স্বামী পথে থেকে ধরে এনে একটি পুকুর পাড়ে শ্বাসরোধে হত্যা করে এমন অভিযোগে পুলিশ জাহানারার স্বামী রেজাউল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটকের পর স্বামী রেজাউল ঘটনায় সাথে জড়িত স্বীকার করলে পরবর্তীতে তাকে মেহেরপুর আদালতে নেয়া হয়। এক পর্যায়ে আসামী আদালতের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। ওই মামলা রায়ে রেজাউল হকের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আসামী পক্ষে আলমগীর ইকবাল ও সরকার পক্ষে পিপি নজরুল ইসলাম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।