ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে সরকারী কলেজের রান্না ঘরের টিন বিক্রির অভিযোগে ছাত্রদলের দুই নেতা অব্যাহতি

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:53 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে নিলাম ছাড়াই  সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের বিক্রি নিয়ে তুলপাড় শুরু হয়েছে।
টিন বিক্রি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও কলেজ ছাত্রদল একে অপরের প্রতি দ্বায় চাপাচ্ছেন।
এ ঘটনায় ইসলামপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারন সম্পাদক রাব্বী মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও কলেজের রান্না ঘরের টিন বিক্রির ঘটনায় অব্যহতির কথা নিশ্চিত করেছেন। কলেজের রান্না ঘরের টিন বিক্রির অভিযোগের আলোচনা-সমালোচনার মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে কলেজ ফান্ডে ১০ হাজার টাকা জমা দিয়ে কলেজের রান্নাঘরের টিন কিনে নিয়েছে। খুলে বিক্রি করার অভিযোগ সঠিক নয়।নিলাম ছাড়া বিক্রি করেছে কলেজ কর্তৃপক্ষ।এ দ্বায়তো তাদের।
এ বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, এই বিষয়ে হোস্টেল সুপারের সাথে কথা বলেন। জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। নিলামে বিক্রি করার নিয়ম নিয়ে,প্রশ্ন করা হলে কোন সদুত্তর দিতে পারেনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান,লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল বিক্রি করা হয়েছে।
নিলামে বিক্রির বিষয়ে বলেন,প্রিন্সিপাল স্যার যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে আমি সেভাবেই দায়িত্ব পালন করেছি।