ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ‘মুছলিহীন’-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:56 am
Link Copied!

‎পিরোজপুর প্রতিনিধি:‎​পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরে ‘মুছলিহীন’ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ডিসি অফিস সংলগ্ন (২য় তলা) জেলা প্রেসক্লাব, পিরোজপুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎​সংগঠনের জেলা শাখার সভাপতি প্রফেসর আলহাজ্ব আব্দুল জলিল আকন – এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক ও বাংলাদেশ মোয়াবিন মুছলিহীন- হযরত মাওলানা মো. বেলাল হোসাইন (বেলালী হুজুর )
‎​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বেলাল হোসাইন বলেন, “মুছলিহীন একটি ঐক্যকামী সংগঠন। দল-মত নির্বিশেষে ইসলামের মৌলিক আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। রমজানের এই পবিত্র মাসে আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের কাজে আমাদের আরও নিবেদিত হতে হবে।”
‎​অনুষ্ঠানে বক্তারা মুছলিহীনের দেশব্যাপী চলমান ঐক্য কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।
‎​অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।