এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যর।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিছের চকের বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার দিবাগত রাতে
৬-৭ জনের একটি ডাকাত দল উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মালোশিয়া প্রবাসী আনিছের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৬ লাখ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং ঘরে থাকা বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।পুলিশ বলেন-বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
