ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
February 27, 2026 1:26 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও  ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি৷
এলজিআরডি মন্ত্রী বলেন, আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি চির ঋণী, আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবনা৷ খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে৷ ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটা রাষ্ট্র গঠনের শক্তি দিক। ৫২, ৭১, ২৪ কে ধারন করে এগিয়ে যেতে চাই৷
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড.শহীদউজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন৷