ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকুমারী হাটে টোল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Mahamudul Hasan Babu
February 28, 2026 9:46 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার নগরকুমারী গরুর হাটে গরু-ছাগলের টোল বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

শনিবার দুপুরে নগরকুমারী গরুর হাট প্রাঙ্গণে ‘সকল গরু ব্যবসায়ী, বিক্রেতা ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বোদা পৌরসভার প্রস্তাবিত টোল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম, আব্দুর রহমান, আজিজুল, হরিমোহন, নুরুজ্জামান ও লিটনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমানে নগরকুমারী গরুর হাটে গরু ও মহিষপ্রতি ৪০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ১৫০ টাকা টোল নেওয়া হচ্ছে। তবে সম্প্রতি নতুন করে গরু ও মহিষপ্রতি ৬০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ২০০ টাকা টোল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ব্যবসায়ীরা দাবি করেন, বর্তমান ৪০০ টাকা টোল দিতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে আবার টোল বাড়ানো হলে তারা ক্ষতির মুখে পড়বেন। টোল বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে হাটে গরু আনা বন্ধ রাখার কথাও জানান কয়েকজন ব্যবসায়ী।