ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী এলজিইডিতে প্রকৌশলী রোকনুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

Mahamudul Hasan Babu
February 28, 2026 3:56 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান যোগদানের পর থেকে সড়ক নির্মান ও সংস্কারে চলছে হরিলুট। ঠিকাদারদের সাথে যোগসাজসে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে ফলে একদিকে সরকারী অর্থ লুটপাট হচ্ছে অপরদিকে রাস্তা জনসাধনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আর পকেট ভারি হচ্ছে প্রকৌশলী রোকনুজ্জামান ও উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসনের।

উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামানের বাড়ি গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে। স্থানীয় প্রভাবশালী হওয়ার কারনে তিনি নানা অনিয়ম দূর্নীতির সাথে জড়িয়ে পড়লেও তার ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।

এদিকে উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসনের মাধ্যমে নিম্নমানের কাজ করে ঠিকাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রকৌশলী রোকনুজ্জামান।

জানাগেছে,গাংনী-ধানখোলা সড়ক সংস্কার করা হচ্ছে ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যায়ে। রাস্তায় নামমাত্র ভিটুমিন দিয়ে কাজ করার ফলে আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে কার্পেটিং। উপ সড়কটি দেখভালের দায়িত্বে রয়েছেন উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও প্রকৌশলী রোকনুজ্জামান তাদের নিরবতায় কুষ্টিয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করছে।  সড়ক সংস্কারে অনিয়মের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে পড়ে স্থানীয়রা পরে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সংসদ সদস্য মো: নাজমুল হুদা সংস্কার কাজ সরেজমিন পরিদর্শন করে সরকারী বিধি মোতাবেক কাজ করার নির্দেশ দেন।

এ উপজেলার অন্তত ১৫ টি রাস্তার সংস্কার কাজ চলমান এছাড়া আরো নতুন ও সংস্কার মিলে অন্তত ১৫ টি কাজের টেন্ডার শেষ হয়েছে। এসব কাজ ঈদের পর পরই শুরু হবে এই কাজের মান কেমন হবে সেটি নিয়েও চিন্তিত ভুক্তভুগীরা।

স্থানীয়দের অভিযোগ,গোপালনগর প্রধান সড়ক থেকে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মুখি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও প্রকৌশলী রোকনুজ্জামান ও সহকারী প্রকৌশলী ইমরান হোসেন নিরব ভুমিকা পালণ করে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

এছাড়া ধানখোলা ইউপির চাঁন্দামারী ও রায়পুর ইউপির চাঁদপুর গ্রামের রাস্তার কাজেও ব্যাপক অনিয়ম হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

অপরদিকে তেঁতুলবাড়িয়া ইউপির হিন্দা কবরস্থানের পাশ থেকে প্রাথমিক বিদ্যালয় অভিমুখি রাস্তা ও মটমুড়া ইউপির মোমিনপুর স্কুলমোড় থেকে পারগোয়ালগ্রাম মুখি রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলেও দর্শকের ভুমিকা পালন করেছে উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান।

উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেনের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়।

গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান বলেন,অনিয়মের বিষয়টি জানতে পারার পর সেখানে ভালো কাজ করার জন্য বলা হয়েছে। এছাড়া সব সময় চেষ্টা করছি ভালো কাজ করার।

নানা অনিয়মের বিষয়ে জানতে মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ মঞ্জুর রশিদেরর ব্যবহৃত সরকারী মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলে তিনি রিসিভ করেনি।