ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ 

Mahamudul Hasan Babu
March 1, 2026 6:36 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে ভর্তি করা হলে তাদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন মো. ভাষানী (২৮), পিতা মো. এনতাজ আলী, বাড়ি সালন্দর শিংপাড়া, এবং মো. আহসান হাবিব (৩৫), পিতা শফিকুল ইসলাম, বাড়ি মেরাগাছী, মুর্শিদাবাদ ইউনিয়ন, সেতাবগঞ্জ, দিনাজপুর।
গুরুতর আহত মো. আব্দুস সামাদ (৬২), পিতা মৃত কোরবান আলী, ৭ নম্বর ওয়ার্ড, সালন্দর শিংপাড়া, বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় দুটি মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজনই গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে প্রথমে মো. ভাষানীকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. আহসান হাবিবেরও মৃত্যু হয়।
দুই নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।