ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

Mahamudul Hasan Babu
March 1, 2026 11:02 am
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মান্দারবন গ্রামের গাজী বাড়ি নাজেম আলী জামে মসজিদের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাবুল চৌকিদারের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই বাবুল চৌকিদার মসজিদের সীমানার একটি অংশে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এ সময় মসজিদের ইমাম ও মুসল্লিরা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, তিনি বাধা দিলে তাকে মসজিদে না রাখার হুমকি দেওয়া হয়। সাবু গাজী জানান, প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বাবুল চৌকিদার বলেন, তিনি মসজিদের সহ-সভাপতি এবং নিয়মিত মাসিক এক হাজার টাকা চাঁদা দেন। তাই রাস্তা নির্মাণে তার বাধা থাকার কথা নয়। তিনি দাবি করেন, “আমি যা বলব তাই হবে।”
শাহিন গাজী বলেন, এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ বন্ধের চেষ্টা করলেও বাবুল চৌকিদার কারও কথা না শুনে নির্মাণকাজ চালিয়ে যান। সেলিম গাজী অভিযোগ করেন, মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করা হচ্ছে এবং প্রতিবাদ করলে অশালীন ভাষা ব্যবহার করা হয়।
আনোয়ার গাজী বলেন, তারা বাধা দিলে উল্টো তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির গাজী বলেন, “কমিটির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক ক্ষমতায় রাস্তা নির্মাণ করা হচ্ছে।” এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।