ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

Mahamudul Hasan Babu
March 1, 2026 1:49 pm
Link Copied!

মােঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: অন্তভুক্তি মুলক গণতান্ত্রিক সমাজ চাই। যেখানে বহুতান্ত্রিক সমাজ থাকবে। ভিন্ন মতের বৈচিত্রের মাঝে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা বাস যোগ্য বাংলাদেশ চাই বলে মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধূরী (এম পি) মাগুরা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। রবিবার বিকালে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেনকে ফুলেল শুভেচছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপের বাংলাদেশ গড়তে চাই। বিএনপির ১৮টি বছর সুখের ছিল না। সেই দিনগুলোতে বিএনপির নেতাকর্মীকে হত্যা,মামলা,জেল, ঘুম করাসহ নানা ভাবে নির্যাতন করেছে আওয়ামীলীগ সরকার। আমরা ক্ষমতায় গেলেও আমরা হারিয়েছি অনেক নেতাকর্মীকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। জাতীয়তাবাদি দল বিএনপি জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পুরনে কাজ করবে।