স্টাফ রিপোর্টার:আবু সালমান :আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
সম্প্রতি রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা করেন তিনি।
রবিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে অবস্থিত তার গ্রামের বাড়িতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এ ঘোষণা করেন এই ছাত্রনেতা।
এদিকে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনভোগান্তি দূরীকরণ ও আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে রাকিব হোসেন ১১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো
১. প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কার:ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা, যাতে জন্ম-মৃত্যু নিবন্ধন ও এনআইডি সেবা নিতে মানুষ হয়রানির শিকার না হয়।বর্ষাকালে বাজারের জলাবদ্ধতা দূর করতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু। খাল সংলগ্ন এলাকায় যাতায়াত সুগম করতে প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ।২. কৃষি ও পরিবেশ রক্ষা:কৃষি উন্নয়নের জন্য আধুনিক সেচ প্রকল্পের উদ্যোগ গ্রহণ। লোকালয় থেকে অবৈধ ইটভাটা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি।৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন:কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ফান্ডের ব্যবস্থা এবং সরকারি বৃত্তির পরিধি বাড়ানো। স্কুল ও মাদ্রাসার আশপাশের রাস্তার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন।৪. সিন্ডিকেট নির্মূল:
বাজার ও মাছঘাটে দীর্ঘদিনের ‘সিন্ডিকেট সংস্কৃতি’ বন্ধ করে সাধারণ ব্যবসায়ী ও প্রান্তিক জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ রামগতির স্বপ্ন:রাকিব হোসেন মনে করেন, রামগতির কাঁচা রাস্তাগুলো পাকা করা এবং গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়নই পারে একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে। তিনি বলেন, আমি কেবল পদের জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে রামগতির প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই।
স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তরুণ এই নেতৃত্বকে নিয়ে ব্যাপক কৌতুহল ও আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ছাত্রসমাজ ও তরুণ ভোটাররা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আসা রাকিব হোসেন রামগতির দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে সক্ষম হবেন।
