রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ আসন্ন জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নবী নেওয়ার খান লোহানী বিপুলকে পুর্ণরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায় উপজেলার সর্বস্তরের জনগণ।
স্থানীয়দের মতে,তিনি একজন সৎ,যোগ্য,ত্যাগী ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক চাঁর বারের সফল সাধারণ সম্পাদক হিসেবে দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তাঁর ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন,স্বচ্ছ প্রশাসন ও জনগণের অধিকার রক্ষায় বিপুল মতো অভিজ্ঞ ও জনদরদি নেতার বিকল্প নেই বলেই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
