ঢাকাTuesday , 3 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

Mahamudul Hasan Babu
March 3, 2026 9:31 am
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :আজ সোমবার (২ মার্চ,২৬) জমকালো আয়োজনে খুলনার বিখ্যাত রয়েল হোটেলে অনুষ্ঠিত হলো বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন। অবন্তিকা দাস সপ্তাহ শ্রেণীর শিক্ষার্থী। সারাক্ষণ বার্তার প্রকাশক পিতা সনজীব কুমার দাস ও মাতা শিক্ষিকা ঝুম্পা দাসের একমাত্র সন্তান। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবন্তিকার সহপাঠিসহ অনেক গুণগ্রাহী ও অতিথিবৃন্দ। অবন্তিকা বড় হয়ে একজন মানবিক ডাক্তার হতে চায়। এজন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন।তার মা শিক্ষিকা ঝুম্পা দাস বলেন, আমাদের সন্তান অবন্তিকা খুবই ভালো মনের ও মানবিক স্বভাবের। আমরা চাই ভবিষ্যতে সে একজন আদর্শ মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। সারাক্ষণ বার্তা পরিবার তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে।