কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলা হাট-বাজার ইজারা (টেন্ডার) রায়গঞ্জ ইউনিয়নের সোনারখামার হাট পাওয়াকে কেন্দ্র করে বিএমপির কর্মী দেলোয়ার হোসেনের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী হাসান আলী, তুপুল মেম্বার, বাবলু মিয়া ও আব্দুর রশিদ জানান, গতকাল (২মার্চ) ছিলো নাগেশ্বরী উপজেলা পরিষদের হাট-বাজার ইজারার (টেন্ডার) মোতাবেক হাট ইজারাদার লিজ গৃহীত হয়। সেই মোতাবেক সোমবার দুপুর ৩টায় রায়গঞ্জ ইউনিয়নের সোনারখামার বাজার টেন্ডার ড্রাপে লিজ পেয়েছেন দেলোয়ার হোসেন। নাগেশ্বরী ইউএনও অফিসে যাওয়ার পথিমধ্যে সাব-রেজিস্টার অফিস সংলগ্ন দেলোয়ার হোসেন কে তার প্রতিপক্ষ রায়গঞ্জ ইউনিয়নের সোনারখামার এলাকার মিনহাজুর রহমান মিনহাজ, আরিফুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, আতা মিয়া সহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে অতর্কিত হামলা করে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভিতরে নিয়ে গিয়ে কাঠের লাঠি দিয়ে বেদম মারধর করে। শুধু তাই নয় তার উপরে চালানো হয় অমানুষিক অত্যাচার। এতে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রক্ত জমাট হয়। দেলোয়ারের আত্মচিৎকারে উপরোক্ত প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগ রয়েছে, দেলোয়ার হোসেনের প্রতিপক্ষ মিনহাজুর রহমান মিনহাজ, আরিফুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, আতা মিয়া প্রতিনিয়ত দেলোয়ার হোসেন ও তার পরিবারের উপর বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, বিধি মোতাবেক সোনারখামার বাজার টেন্ডার ড্রাপে লিজ পেয়েছি। আমার প্রতিপক্ষরা লিজ না পেয়ে আমার উপরে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। থানায় অভিযোগ করেছি। ন্যায় বিচার দাবি করছি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার আব্দুল্লাহ হিল জামান জানায়, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
